1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় নদী দখলকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০১ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ও বেড়িবাঁধের পাশে নদী দখল করে স্থাপনা তৈরী করে পরিবেশ ধ্বংসকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করছে মেহেরনামার স্থানীয় বাসিন্ধারা। সোমবার দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা বেড়িবাঁধের উপর দাড়িয়ে স্থানীয়রা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বারবাকিয়া কামিল মাস্ট্রার্স মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইমতিয়াজ উদ্দিন।
এসময় তিনি বলেন, নদীর পাশ দখল করে নানান স্থপনা তৈরী করে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে। যার ফলে বেড়িবাঁধ আজ হুমকির মুখে। প্রতিবছর বন্যা হয় এখানে। আমরা চাই নদীর জায়গায় করা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ হোক।

এতে আরো বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা আকবর আহম্মদ, আবু ওমর মেহেরী, রিয়াজ উদ্দিনসহ আরো অনেকে।
এসময় তারা বলেন, মেহেরনামার বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে অরক্ষিত। এখন কিছুটা সংস্কার হলেও স্থানীয় নদী দখলকারী আজিজুর রহমান সিন্ডিকেটের কারনে তা বাধাগ্রস্থ হচ্ছে। এখানকার পরিবেশ প্রকৃতি নষ্ট হচ্ছে। তারা সকল নদী দখলও দুষণকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে জানা যায়, মেহেরনামায় নদীর পাশ দখল করে অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ ধ্বংসকারী আজিজ পোল্টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা সরকারের প্রতি এই পরিবেশ ধ্বংসকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost