1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজা ও চোলাই মদসহ আটক ২

  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৭৭ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রাম লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক রাখার দায়ে দুই ব্যক্তিক আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
রোববার (৪ মে) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত হলেন- চরম্বা ১ নং ওয়ার্ডের হিন্দুপাড়ার মৃত স্বপন কুমার দে’র পুত্র মিল্টন দে (৩৩) ও পদুয়া ৭ নং ওয়ার্ডের ফরিযাদের কুলের খন্দকার পাড়ার মৃত মোজাফফর আহমদের পুত্র নাজিম উদ্দীন (৩৮)।
এ সময় তাদের কাছ থেকে ৮শ ৪৪ গ্রাম গাজা ও ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাছাড়া এই সময় ভোক্তা অধিকার আইনে ঐ এলাকার আলী আহম্মদকে ৩ হাজার টাকা এবং ঐ এলাকার মঙ্গলী বালাকে ২ শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্র্যাট নাজমুল লায়েল। অভিযানকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং লোহাগাড়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্র্যাট নাজমুল লায়েল আজাদীকে বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ বিবিধ অপরাধের বিরুদ্ধে অভিযান করা হয়। এসময় মাদক রাখার দায়ে দুজনকে আটক করে নিয়মিত মামলার নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost