চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন এর উত্তর হারবাং (৯নং ওয়ার্ড) এ দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে।
৬ মে (মঙ্গলবার) বিকেলের দিকে ফাঁকা ঘরে এ চেয়ারম্যান পাড়ায় চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।
চুরি হওয়া ঘরের মালিক কামরুন্নাহার চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক। তার স্বামী প্রবাসী ও বড় ছেলে শহরে পড়াশোনার কারণে দূরে থাকায় ঘরটি ফাঁকা রয়ে যায়।তখনই চোর সুযোগটা কাজে লাগায় বলে ধারণা করছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বড় ছেলে নিশান বলে,আমার মা স্কুলের শিক্ষক ও ছোট ভাই ৮ম শ্রেণির শিক্ষার্থী। মা ও ছোট ভাই যখন স্কুলে চলে যায় তখন জানালা কেটে চোর ভিতরে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। তারা ৫ ভরির মতো অলংকার, নগদ ১,৬৫,০০০ টাকা ও একটি বাটন ফোন নিয়ে যায়। আমরা প্রশাসনের সহযোগিতা আশা করছি।
এ বিষয়ে খবর পেয়ে তদন্তে আসা হারবাং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মাহবুব রহমান বলেন,ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।ঘরটা একেবারে ফাঁকা ও নিস্তব্ধ ছিলো,সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে। তবে দেখছি চেষ্টা করব যেনো চোরদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পারি।
Leave a Reply