পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার হাফেজ খানার ছাত্র মিজবাহ উদ্দিন ৬ মাসের মধ্যে ৩০ পারা কোরাআন মুখস্ত করে হাফেজ হয়েছেন। তিনি পেকুয়া সদরের গোঁয়াখালী টেকপাড়া গ্রামের নাজেম উদ্দিনের পুত্র। মেধাবী ছাত্র মিজবাহ বড় হয়ে অধ্যয়ন করে একজন দেশবিখ্যাত আলেম হতে ইচ্ছুক। মাদ্রাসার শিক্ষক হাফেজ এরফানুল হক জানান, অত্যন্ত মেধাবী ছাত্র হাফেজ মিজবাহ। তিনি ১০ বছর বয়সে ৬ মাসে হাফেজে কোরআন হয়েছেন। আশরাফুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা এরফানুল হক বলেন, আমি আমার শিক্ষকতার বয়সে এমন মেধাবী ছাত্র আর পাইনি। তার দৃঢ় মেধায় ৬ মাসে পবিত্র কোরআন মুখস্ত করে হৃদয়ে ধারণ করেছে। কিন্তু তার এ সময়ে আমি খুব কাছ থেকে দেখেছি তার পরিবারের আর্থিক অনটন। সরকার এবং পেকুয়ার মানবিক ও উচ্চমহলের হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসলে আগামীতে বিজ্ঞ আলেম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ, দেশে ইসলামের আলো ছড়াবে।
পেকুয়ায় হিটস্ট্রোকে এক যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে পেকুয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন। ওই যুবকের নাম মো: রাশেদ (১৮)। তিনি উপজেলা সদর ইউনিয়নের বাইম্যাখালী গ্রামের মনজুর আলমের ছেলে। প্রচন্ড রোদের মধ্যে বাড়ির উঠানে কাজ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে পেকুয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। পেকুয়া জেনারেল হাসপাতাালের চিকিৎসক ইউসুফ আলী জানান, অতিরিক্ত গরমে ওই যুবক হিটস্ট্রোক করেছেন। তাকে সকালে পেকুয়া জেনারেল হাসপাতালে আনা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে চমেক হাসপাতলে রেফার করা হয়। পথিমধ্যে বাঁশখালী গুনাগরী এলাকায় পৌছানোর পর রাশেদের মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে।
Leave a Reply