1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

চকরিয়ায় শিশু ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে মাববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৯৮ বার


জোবাইরুল ইসলাম:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে মৌলভীর কুম এলাকায় শিশু ধর্ষণকারিকে গ্রেপ্তার করার দাবীতে মানববন্ধন করেছে সকল শ্রেনী-পেশার লোকজন। (৮ মে) বৃহস্পতিবার সকাল ১১টায় চকরিয়া পৌরশহরের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম ওমর আলী, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ ও তরুণ রাজনীতিবিদ এহসানুল হক, সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম ইমরুল, ও ধর্ষিতার অভিভাবক ও অসংখ্য স্থানীয় লোকজন।

জানাগেছে, চকরিয়া পৌরসভার মৌলভীর কুম এলাকায় ৯বছরের এক শিশু ধর্ষিত হওয়ায় গত ৩ মে থানায় মামলা হয়। মামলা হলেও পুলিশ ধর্ষক সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করেনি। বরং ধর্ষকের পরিবারের লোকজন উল্টো ধর্ষিতার পরিবারকে হুমকী দেয়। এতে ক্ষোভ বিরাজ করে স্থানীয় লোকজনের মাঝে। ফলে ক্ষব্ধ জনতা ধর্ষককে দ্রত গ্রেপ্তার ও ধর্ষিতার পরিবারকে নিরাপত্তা দেয়ার দাবীতে এ মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন-ধর্ষিতার পিতা ও মাতা, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী, পৌরসভার বিনামারা এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ রাজনীতিবিদ এহেছানুল হক, সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম,

চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ওমর আলী বলেন, ধর্ষণের আখড়া বানতে এ দেশ স্বাধীন করা হয়নি। গত ১৭টা বছরে দেশটাকে ধর্ষকদের স্বর্গরাজ্য বানানো হয়েছে। অতীতে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হয়নি বলে আজও ধর্ষকরা উল্লাসে মেতে উঠছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেয়ার জন্য সংস্কার প্রস্তাব আনা হয়েছে, তা দুঃখজনক এবং এটি দেশকে যৌন কারখানায় পরিণত করার একটি চক্রান্ত, নারী সংস্কার কমিশনের এ প্রস্তাব প্রত্যাখানসহ নারী সংস্কার কমিশন বাতিলের দাবী করেন। অন্যদিকে চকরিয়া পৌরশহরের ৬নম্বর ওয়ার্ডের মৌলভীর কুম এলাকায় শিশু ধর্ষণকারিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী করেন তিনি।
সমাজ সেবক এহেছানুল হক বলেন, ধর্ষিতার পরিবার আমার বাড়ির নিকটে, দুঃখজনক ঘটনা, তিনি দ্রুত ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবী করেন। বিক্ষোভ ও মানববন্ধনকারিরা বিক্ষোভ ও মানববন্ধন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost