1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

পেকুয়ায় সড়ক সংস্কারে বাধা, এলাকাবাসীর বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৬৪ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বন্ধ হওয়া সড়ক সংস্কারের দাবিতে উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চরে বিক্ষোভসহ মানববন্ধন হয়েছে। রবিবার (১১ মে) সকাল ১০টার দিকে পেকুয়ার চরসহ উজানটিয়া ইউপির ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় পাঁচ শতাধিক স্থানীয় নারী পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে পেকুয়ার চর থেকে মিছিল নিয়ে সোনালী বাজারে সমবেত হন। সেখানে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, উজানটিয়ার পেকুয়ার চরসহ ৫নং ওয়ার্ডের প্রাণের দাবি ছিল পেকুয়ার চর সড়ক পাকাকরণ কাজ সমাপ্ত করা। গেল ২০২৩-২৪ অর্থ বছরে সরকার পেকুয়ার চর সড়ক সংস্কারের কাজ আরম্ভ করে। এলজিইডি সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়নের কাজ শুরু করে। ‘মেসার্স চকরিয়া ডেভলপমেন্ট’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নতুনঘোনার রুকুরগুদা থেকে পেকুয়ার চর হয়ে ষাটদুনিয়া পাড়া ফোরকানের দোকান পর্যন্ত দুই কিলোমিটার মেকাডমসহ সড়কে কংক্রিটের কাজ শেষ করেছে। বিটুমিনসহ পাকাকরণের কাজটি এখনো অর্ধ সমাপ্ত অবস্থায় রয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি সড়কটি পিচ ঢালাইয়ের কাজে বাধা দেওয়া হচ্ছে। উপকূলীয় বনবিভাগ থেকে এ বাধা দিয়েছে। তাঁরা দাবী করছে এ রাস্তা তাদের মালিকানাধীন সম্পত্তির উপর নির্মিত হচ্ছে। গত কয়েক মাস ধরে বনবিভাগ স্থানীয়দের বাড়িঘর নির্মাণ ও সংস্কার কাজেও বাধা প্রদান করছে। অথচ পেকুয়ার চরে মানুষ বসবাস করছে প্রায় শত বছর আগে থেকে। ১৯৯৯ সালে সড়কটি প্রশস্থকরণ করা হয়েছে। প্রায় বিশ বছর সড়কে ইট বিছানো ছিল। হঠাৎ বনবিভাগের এমন হটকারি সিদ্ধান্তে আমরা বিস্মিত হয়েছি। সরকারি কর্তৃপক্ষ কাজ বাস্তবায়ন করছে। কিন্তু বনবিভাগ এত বছর পরে এসে উন্নয়নে বাধাগ্রস্ত করবে দেখে আমরা মর্মহত হয়েছি। এ সড়কটি উজানটিয়ার বিপুল জনগোষ্ঠীর অন্যতম যাতায়াত মাধ্যম। এর উন্নয়ন বাধাগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় পর্যায়ে। থেমে যাবে যোগাযোগ ব্যবস্থা। এসময় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ইউপি সদস্য কামাল উদ্দিন, বিএনপি নেতা মঈন উদ্দিন, শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ার প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। কাজ বন্ধ রাখতে উপকূলীয় বনবিভাগের পক্ষ থেকে নির্দেশনা সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এ ব্যাপারে উপকূলীয় বনবিভাগ ছনুয়া রেঞ্জের মগনামা বনবিট কর্মকর্তা আকতার উদ্দিন বলেন, পেকুয়ার চরে আমাদের প্রায় ১৩০ একর বনবিভাগের জায়গা আছে। রাস্তাটি বনবিভাগের জায়গায় হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে। কাজ না করতে এলজিইডিকে চিঠি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost