1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

সীমান্তে ১০হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৭৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এলাকায় বিজিবির বিশেষ অভিযানে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় এই অভিযান চালানো করা হয়।
তবে এসময় অভিযানে পাচারকারীকে আটক করা না গেলেও,বিজিবির তৎপরতায় একটি বড় মাদক চালান দেশে প্রবেশের আগেই জব্দ করা সম্ভব হয়েছে।
৩৪ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল রেজুপাড়া সীমান্তে লেবুবাগান খালের পাশে কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে দুইজন ব্যক্তিকে একটি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত পেরুতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত ব্যাগে পাওয়া যায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
উক্ত অভিযান সম্পর্কে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি বলেন, “মাদক পাচারের বিরুদ্ধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। আমাদের সদস্যরা নিরবচ্ছিন্ন টহল ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধে তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, “এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, বিজিবি মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের সহায়তা নিয়ে আমরা সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বদ্ধপরিকর।
এদিকে, বিজিবি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost