1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক পেশাদারিত্ব,শৃঙ্খলা ও দায়িত্ববোধই পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি:নাইক্ষ্যংছড়িতে পুলিশ সুপার সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, দুটি এস্কেভেটর বিকল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতা গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৭৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,
(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৪৭)।
বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হকের দিকনির্দেশনায় নেতৃত্বে এসআই রাহিম নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার সাইফুল ইসলাম উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বটতলী পাড়ার বাসিন্দা এবং মৃত আশরফ আলীর ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এ অভিযানের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলামকে তার নিজ বাসা এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে গ্রেফতারের ঘটনায় এলাকাজুড়ে
মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় এক জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন”সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার গ্রেফতারকে পুলিশকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ।
থানা সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই শেষে নিয়মিত মামলা প্রক্রিয়া শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost