1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

অভয়ারণ্যে জবরদখলকৃত দেড় একর জমি উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৮৫ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতিতে বন্যপ্রাণী অভয়ারণ্যে দেড় একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করা হয়েছে।রোববার (২৫ মে) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ গাজি বাহার উদ্দিনের নেতৃত্ব ও চুনতি বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের সহযোগিতায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বড় বিল নামক এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ-বিটের সকল স্টাফ ও সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. গাজী বাহার উদ্দিন জানান, একটি প্রভাবশালী মহল অভয়ারণ্যের সংরক্ষিত বনভূমি জবরদখল করে লেবু কাঁটা জাতীয় বাগান সৃজন করেন। এতে হাতিসহ বন্যপ্রাণীর চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ফলে বন্যপ্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করতে লেবু কাঁটা জাতীয় বাগান উচ্ছেদ পূর্বক জবরদখলকৃত বনভূমির জায়গা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যে সংরক্ষণ কর্মকর্তা নুর জাহান জানান, অবৈধভাবে সৃজিত লেবু কাঁটা জাতীয় বাগান উচ্ছেদপূর্বক জবরদখলমুক্ত বনভূমির পরিমাণ দেড় একর। সেখানে দেশীয় প্রজাতির বৃক্ষের চারা দ্বারা বনায়নের পরিকল্পনা করা হচ্ছে। বনবিভাগের এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost