1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নাইক্ষ্যংছড়িতে ডাকাত দলের ফেলে যাওয়া দেশীয় তৈরি বন্দুক উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,
(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ হেডম্যান চাকপাড়ায় রবিবার গভীর রাতে ডাকাতির সময় একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি টমটমের ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,
রবিবার (২৫ মে) রাত আনুমানিক ৩টার দিকে টমটম চালক আইলা মং চাকের বাড়ি থেকে ব্যাটারিগুলো ডাকাতি করে পালানোর চেষ্টা করে ডাকাতের দল। এসময় এলাকাবাসীর টের পেয়ে তারা নতুন চাকপাড়া যাওয়ার রাস্তার মাথায় জঙ্গলে ২টি ব্যাটারি ও একটি দেশীয় তৈরি বন্দুক ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু তাহের সোমবার (২৬ মে) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান এবং বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। পরে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী দেশীয় তৈরি বন্দুকটি পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু তাহের বলেন,এলাকাবাসীর সচেতনতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।
আমি সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করি এবং তারা দ্রুত ব্যবস্থা নেয়।”
বিষয়টি নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করি। এই বিষয়টি নিয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক সাথে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন এবং বিষয়টি প্রক্রিয়াধীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
এ বিষয়ে এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost