1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

জুলাই শহীদদের আবেগানুভূতিই যাদুঘরে বিকশিত হবে পেকুয়ায় শহীদ ওয়াসিমের স্মৃতি সংগ্রহকালে-উপদেস্টা ফারুকী

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৪ বার

রিয়াজ উদ্দিন.পেকুয়া
সকল শহীদদের পরিবার সহ সহপাঠীদের সাথে যোগাযোগ করে জুলাই শহীদদের স্মৃতি সংগ্রহ করে যাদুঘরে সংরক্ষণ করা হবে যাতে ভবিষ্যত প্রজন্ম বুঝতে পারে শহীদদের আত্মত্যাগের আবেগানুভূতি ও প্রত্যাশা কি ছিল। ধারাবাহিক যে ফ্যাসিজম বাংলাদেশে শিকড় গজিয়েছিল জুলাই শহীদদের সর্বোচ্চ ত্যাগে তা পতিত হয়েছে তাই শহীদদের এ ত্যাগকে স্মরণীয় রাখতে সকলকে প্রতিশ্রæতিশীল থাকতে হবে। ৩১ মে পেকুয়ায় জুলাই বিপ্লবের দ্বিতীয় শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাড়ীতে তার স্মৃতি বিজড়িত সরঞ্জাম সংগ্রহকালে অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা ছরয়ার ফারুকী উপরোক্ত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মো.সালাহ উদ্দিন, উপদেষ্ঠার সহকারী সচিব মফিদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মইনুল হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম সহ উপদেষ্টার সফর সঙ্গী ছাত্র সমন্বয়ক সহ শহীদদের স্মৃতি সংগ্রহ টীমের সদস্যরা। উপদেষ্টা দীর্ঘ ৩৫মিনিট শহীদ ওয়াসিমের বাড়ীতে উপস্থিত হয়ে ওয়াসিমের পিতা শফিউল আলম ও মা, বোন, চাচা ভাই সহ পরিবারের নিকটজনদের সাথে একান্ত আলাপচারিতায় শহীদ ওয়াসিমের নানা স্মৃতি ও জুলাই আন্দোলনের সময় পরিবারের সাথে কিভাবে যোগাযোগ করেছিল তার নিকট বন্ধু সহযোদ্ধাদের তথ্য সংগ্রহ করেন। এর পূর্বে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই বিপ্লবে আহত ৫ জনকে ১ লক্ষ টাকা করে চেক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost