1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

পেকুয়ায় রাস্তাসংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বর্ষায় ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ!

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৭ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সাগর বেষ্টিত গ্রামের নাম সুন্দরী পাড়া। সুন্দরী পাড়া গ্রামসহ আশেপাশের প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক হলো আমিন বাজার থেকে খয়রাতি রোড় পর্যন্ত বেড়িবাঁধ সড়ক। শুষ্ক মৌসুমে বেড়িবাঁধের উপর দিয়ে কোনমতে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে চলাচল করা যেন দায় স্থানীয়দের। বর্ষায় কাঁদামাটি পেরিয়ে ছাত্র-ছাত্রীদের যেতে হয় রাজাখালী আজগরিয়া দাখিল মাদ্রাসা ও জামাল মেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নুরানী মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের। ফলে দুর্দশার অন্ত নেই স্থানীয় বাসিন্দাদের। সুন্দরী পাড়া আজগরিয়া মেহেরুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল কবির জানান, বর্ষায় কাদাঁর কারনে মাদ্রাসায় ছাত্রছাত্রীদের উপস্থিতি একদম কমে যায়। কেননা শিক্ষার্থীরা অতিরিক্ত কাঁদার কারনে মাদ্রাসায় আসতে পারে না। আবার সেখানে বেড়িবাঁধও অনেকটা অরক্ষিত। তিনি আরো বলেন, এই বেড়িঁবাধ একমাত্র সড়ক হলেও এটি চলাচল উপযোগী করার চিন্তা নাই কোন কর্তৃপক্ষের। তার মতো পার্শ্ববর্তী জামালমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমিজ উদ্দিনও বলেন, বর্ষা আসলে এই গ্রামের শিক্ষার্থীরা রাস্তার অভাবে স্কুলে আসতে পারেনা। অনেকটাই বলা চলে বর্ষায় এ গ্রামের শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। শ্রমিকদলের ইউনিয়ন সভাপতি রশিদ আহমদ বলেন, বেড়িবাঁধ মাটি দ্বারা সংস্কার হলেও জোয়ারের পানির ধাক্কায় মাটি সরে যায়। তিনি বেড়িবাঁধের কিনারায় গাইডওয়াল ও রাস্তাটি ব্রীক সলিন করার জন্য সরকারের নিকট দাবী জানান। সুন্দরীপাড়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী শাহীন আক্তার বলেন, বৃস্টি হলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। ফলে হেঁটে মাদ্রাসায় আসা দারুণ কষ্টসাধ্য হয়ে পড়ে। এমনকি বেশী বৃস্টি হলে প্রতিষ্টানে আসা বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিনের এই বেড়িবাঁধ সড়কটি সংস্কার না হওয়ায় এটি সংস্কারের দাবিতে মঙ্গলবার (২৭ মে) সকালে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন, সুন্দরী পাড়া এলাকার বাসিন্দা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দু রশিদ, হাজ¦ী আকতার হোসেন, সাবেক ইউপি সদস্য মনজুর আলম, মাদ্রাসার শিক্ষক রহিম উদ্দিন, মাওলানা সাজ্জাদ মেহেরী, ইউপি সদস্য ছাদেকা বেগম, এস এম আমিন উল্লাহ, আতিক হোসেনসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, আমাদের বেড়িবাঁধটি চলাচল উপযোগী না থাকায় আজ আমরা দীর্ঘদিন ধরে চলাচলে কষ্ট পাচ্ছি। বর্ষায় আমাদের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় যেতে পারেনা। জরুরী মুহুর্তে কোন রোগীকে আনা নেয়া করা যায়না। তাই বেড়িবাঁধটি মানুষের চলাচল উপযোগী করার জোর দাবি জানান তারা। মানববন্ধনে রাজাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাসহ স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost