1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষণছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বিছামারা এলাকায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে
এ ঘটনা ঘটে।
নিহত কৃষক নূর ফয়েজ (৪০), নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকার মৃত বদিউল আলম এর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরু বাঁধার জন্য বাড়ির পাশের একটি পতিত জমিতে যান নূর ফয়েজ। এ সময় সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তিনি স্পৃষ্ট হন। ঘটনার সময় এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং আবহাওয়াও ছিল বৈরী। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার পরপরই নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উক্ত ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক জানান, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, আমরা ঘটনাটি শুনেছি, এবং তদন্ত শুরু করেছি।
এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুরনো তার বা ঝুঁকিপূর্ণ সংযোগসমূহ দ্রুত সরিয়ে নেওয়া হবে।
নিহতের পরিবার জানান, নূর ফয়েজ একজন সহজ-সরল কৃষক ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost