1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৬৮ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি-রামুর শীর্ষ ডাকাত শাহীনুর রহমান প্রকাশ শাহীন ডাকাত (৩৭) ও তার সহযোগী রিজভি (২৫)কে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার ৫ জুন সকালে রামু গর্জনিয়া এলাকা তাদেরকে আটক করা হয়।
আটককৃত শাহীন রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা এলাকার মো.ইসলামের পুত্র ও রফিকুল ইসলাম রিজভি রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বড়জামছড়ি পাহাড় এলাকার বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকালে র‌্যাব, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি ওসংবাদ সম্মেলনে জানায়,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাত শাহীনুর রহমান ও তার অন্যতম আরও দুই সহযোগীদের কে যৌথ বাহিনীর একটি চৌকস আভিযানিক দল রামু গর্জনিয়া থেকে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয়।
যোথ বাহিনীর প্রেসব্রিং জানায়,
গ্রেফতারকৃত শাহীনুর রহমান আন্তঃজেলার একজন শীর্ষ ডাকাত। ডাকাতি, মাদক,গরু অস্ত্র সহ চোরাকারবারীদের সহযোগীতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার ভয়ে রামু ও নাইক্ষ্যংছড়ির ৬ ইউনিয়নের প্রায় অর্ধলাখ মানুষ জিম্মি হয়ে পড়েছিল।
সে প্রায়ই রাতের বেলায় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলবলসহ সশস্ত্র মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করত।
গত কয়েক মাস মধরে এই চক্রটির ডাকাতি ও অপহরণের ভয়ে স্থানীয়রা এলাকায় রাত জেগে পাহারা দিয়ে আসছিল।
জানা গেছে, আওয়ামী লীগের সাবেক এমপি’র শেল্টার পেয়ে রাতারাতি সীমান্তের মাফিয়া বনে যান শাহীন ডাকাত।
মামুলি ডাকাত থেকে চোরাকারবারের নিয়ন্ত্রক বনে যাওয়ার জন্য আওয়ামী লীগের সাবেক এই এমপির সমস্ত প্রভাব ব্যবহার করেছেন তিনি।
আওয়ামী লীগের পতনের পর শাহীন শেল্টার নেয়ার চেষ্টা করে বর্তমানে রাজনীতিতে সক্রিয় অন্যতম কয়েকট রাজনৈতিক দলের।
কিন্তু তার শেষ রক্ষা হয়নি। সম্প্রতি চোরাই গরু আটকের সময় বিজিবির উপর হামলার পর থেকে শাহীনের সাম্রাজ্যে নড়বড় শুরু হ য় গত ১ জুন সংগঠিত ঘটনার পর তাকে গ্রেপ্তারের জন্য যৌথবাহিনীর তৎপরতা শুরু হয়।
শেষ পর্যন্ত বৃহস্পতিবার ৫ জুন সকাল গর্জনিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র জোন কামন্ডার ও অধিনায়ক লে: কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস।
তিনি জানান, সেনাবাহিনীর ও বিজিবি ও র‍্যাব নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
স্থানীয়রা বলছেন,চোরাচালান সাম্রাজ্য মজবুত করার জন্য শাহীন সীমান্তে এমন কোন অপরাধ নেই যা করেননি। তার হাতে অসংখ্য মানুষ খুন হয়েছেন। খোদ তার নিজদলের মানুষও খুন হয়েছেন শাহীনের হাতে।
গ্রেফতারকৃত শাহীনের বিরুদ্ধে রামু ও নাইক্ষ্যংছড়ি থানায় প্রায় ২২টি ডাকাতি,অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টার মামলা রয়েছে।
সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost