1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৮৯ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট (ইঁদুর নাশক ট্যাবলেট) খেয়ে মো. সোহেল (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বটতলিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। সোহেল ওই এলাকার মো.কালুর ছেলে।বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, সোমবার রাত ৯টার দিকে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়ে সোহেল। তাঁর মুখ দিয়ে গন্ধ আসছিল। সোহেলকে তাঁর স্বজনরা দ্রুত পেকুয়া নুর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থা অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় চমেক মারা যান সোহেল। তবে কী কারণে তিনি ট্যাবলেট খেয়েছে জানিনা। তিনি পেশায় দিনমজুর।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও নুর হাসপাতালের ডিরেক্টর ডাঃ মুজিবুর রহমান বলেন, রাতে মুমূর্ষু অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করে। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছি তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়েছে। এ ধরণের ট্যাবলেটে মারাত্বক মৃত্যু ঝুঁকি থাকে। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost