1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

চকরিয়ায় সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫১৫ বার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে ক্ষতবিক্ষত বুলবুল আক্তার (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ৯ টার দিকে চকরিয়া উপজেলার এবিসি সড়কের পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ইদমনি এলাকার স্থানীয় লোকজন সড়কের পাশে ওই গৃহবধূর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন চকরিয়া থানার এসআই আবুল খায়ের।

তিনি জানান,ওই গৃহবধূর পেটে, পায়ে,হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত বুলবুল আক্তার বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার আবদুল করিমের মেয়ে ও একই এলাকার আবদুল গফুরের স্ত্রী।
স্হানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এবিসি সড়কের পূর্বপাশে এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে থানা পুলিশেকে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন,ছুরিকাঘাত করে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost