1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

বিএনপি’কে নিয়ে যে পরিমান ষড়যন্ত্র হয়েছে অন্য কোন দলকে নিয়ে হয়নি: মেয়র ডা. শাহাদত

  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৭৮ বার

তৌহিদুল ইসলাম কায়রু:
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপিকে নিয়ে সবসময় যে পরিমান ষড়যন্ত্র হয়েছে অন্য কোন দলকে নিয়ে হয়নি। এত ষড়যন্ত্র, দমন, নিপিড়ন, নির্যাতন চালানোর পরেও নেতাকর্মীদের রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনও পালিয়ে যায়নি। কিন্তু আওয়ামীলীগের নেত্রী নেতকর্মীদের রেখে দিল্লিতে পালিয়ে গেছেন।
১০ জুন মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র উদ্যোগে আয়োজিত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় এবং মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে বিএনপি আবারো ক্ষমতায় আসবে সেটা এক প্রকার নিশ্চিত। কারন বর্তমান সময়ে বিএনপি দেশের সর্ববৃহৎ ও সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক দল। বিএনপি সরকার গঠন করলে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে ডা. শাহাদাত বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। গত ১৬টি বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্মম অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ছিল ঠিক তেমনি এ দেশকে রক্ষা করতে বিএনপির সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সুবিধাবাদীরা সবসময় ছিল, আছে এবং থাকবে। সুবিধাভোগীদের বিরুদ্ধে ত্যাগী নেতাকর্মীদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই শিক্ষাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন।
দুর্নীতি, গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার, মানবাধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম রাহী’র সভাপতিত্বে ও বিএনপি নেতা নাছির উদ্দীন ও শামসুল ইসলাম বাবলু মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব লেয়াকত আলী চেয়ারম্যান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost