দেলোয়ার হোসেন রশিদি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নব নির্মাণাধীন একটি ব্রিজে ভয়াবহ ফাটল ধরছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা উসমানবাদ রোডের নোয়ারবিলা রাজঘাটা সীমান্ত সংলগ্ন খালের উপর এই ব্রিজটি নির্মাণ করা হয়। কাজ এখনো সম্পুর্ন হয়নি। এরি মধ্যে ব্রিজের এক সাইটে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এঘটনায় এলাকার জনসাধারণের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।
সরেজমিনে গেলে গ্রামের এক বাসিন্দা বলেন, টিকাদার নিম্নমানের সামগ্রী ব্যাবহার এবং কাজের অনিয়মের কারণে ব্রিজটিতে ফাটল দেখা দিয়েছে।
তিনি আরো জানান, এলাকাবাসী নিয়ে ঠিকাদারকে বলেছিলাম, নিম্ন সামগ্রী ব্যাবহার না করতে। তিনি আমাদেরকে কোন পাত্তাই দেননাই।
এলাকার আরেক যুবক বলেন, এ সীমান্তবর্তী রোডে হাজারো জনসাধারণ ও শিক্ষার্থীর একমাএ চলাচলের ব্রিজ। এই ব্রিজটি নিয়ে এখন আমাদের দুভোর্গ পোহাতে হবে।
উপজেলা প্রকল্প কর্মকর্তা (পি,আইও) নাহীদ আহমদ জাকির জানান, এই ব্রিজ কালভার্টের ফাটলে ঠিকাদারের গাফিলতি রয়েছে। ঠিকাদার তিন মাস আগেই এ কাজটি শুরু করছে, তবে কাজের বিল এখনো সম্পুর্ন বিল পাইনি। সুতরাং, তদন্তের মাধ্যমে জরুরী ব্যবস্থা নেয়া হবে।
টিকাদার জসিম জানান, ২০২৩/২৪ অর্থ বছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দে ব্রিজটির নিমার্ণ কাজ পাই মা এন্টারপ্রাইজ। এবং কাজটি বাস্তবায়নও করা হয়েছে। এস্কেভেটর দিয়ে কাঁচা মাটি চাপা দেওয়ার কারণে ব্রিজটিতে ফাটল দিয়েছে। অতিসত্বর তা ভেঙে নতুন করে করা হবে।
Leave a Reply