পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় হামলায় ব্যবসায়ীসহ ২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন শিলখালী ইউনিয়নের পেঠানমাতবরপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র আব্বাছ উদ্দিন (৪৮), মহিউদ্দিনের পুত্র মো: সায়েম (১৬)। গত ১৩ জুন রাত সাড়ে ১০ টার দিকে শিলখালী ইউনিয়নের বটতলা স্টেশনের শুক্কুর সওদাগরের দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্বাছ উদ্দিন জানান, ওই সময়ে আমার মালিকানাধীন খলিল ফকির এন্ড সান্স স্টোর নামক দোকান ঘর বন্ধ করে বাড়ির দিকে ফিরতে একই এলাকার মৃত শফিউল আলমের পুত্র শওকত আলী অতর্কিতভাবে এসে আমার মাথায় কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় মহিউদ্দিনের পুত্র সায়েম এগিয়ে গেলে তাকেও লোহার রড দিয়ে হামলা করে মারাত্মক জখম করে। তাছাড়া দুবৃর্ত্তরা আমার দোকানের ক্যাশে থাকা নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ বিষয়ে তাৎক্ষণিক পেকুয়া থানাকে অবহিত করলে পেকুয়া থানা পুলিশ ও আইন শৃংখলা বাহিনী গিয়ে ঘটনা নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আহত আব্বাছ উদ্দিন বাদী হয়ে পেকুয়া থানায় এজাহার দায়ের করে। বাদী আরো জানান, হামলাকারী একজন ইয়াবা সেবনকারী ও মাদকাসক্ত লোক হিসেবে এলাকায় চিহ্নিত। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, ঘটনাটি তদন্তের জন্য একজন এস,আইকে দায়িত্ব অর্পণ করা হয়। অবশ্যই দুবৃর্ত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply