1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

পেকুয়ায় ফার্ণিচারের দোকানে দুর্ধর্ষ চুরি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯৭ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ফার্ণিচারের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল লক্ষাধিক টাকার ফার্নিচার চুরি করে নিয়ে যায়। সোমবার সকাল ১১ টার দিকে পেকুয়া সদরের কামাল চেয়ারম্যানের রাস্তার মাথায় দক্ষিণ ভোলাইয়াঘোনা এলাকায় সালাহ উদ্দিনের দোকানে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক সালাহ উদ্দিন জানান, চোরের দল ওই সময়ে হযরত লস্কর শাহ মাজারের দরজা দুটি, শহিদুল্লাহ নামক ব্যক্তির একটি দরজা, দুটি কাঠ বোর্ড, অন্যান্য কাঠসহ সর্বমোট লক্ষাধিক টাকার ফার্ণিচার চুরি করে নিয়ে যায়। তিনি আরো জানান, সিসি ক্যামরার মাধ্যমে সনাক্ত আমজাদ হোছাইন ও তার ছোট ভাই সাজ্জাদ ওই সময়ে ফার্ণিচারগুলো তাদের বসতবাড়িতে ঢুকিয়ে রাখে। এরপর ফার্ণিচারগুলো পেকুয়া বাজারের হারুণের দোকানে জমা রাখে। একইদিন বেলা ২ টার দিকে চোরের বোনের বাড়ি ধনিয়াকাটায় নিয়ে যাওয়ার সময় পেকুয়া বাজারের প্রধান সড়ক ফুলকলির নিকটে মাজারের দরজা দুটি টমটমসহ আটক করা হয়। দোকানের মালিক সালাহ উদ্দিন জানান, দুটি লস্কর ফকিরের মাজারের দরজা গুলো উদ্ধার করা হলেও অন্যান্য ফার্ণিচারগুলো উদ্ধার করা হয় নাই। এ ব্যাপারে দোকানের মালিক পেকুয়া থানায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost