1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় দু’আলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৯৫ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় দু’আলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নুর মোহাম্মদ মাদু (৫০)। তিনি মগনামা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক ও বাজারপাড়া গ্রামের মৃত আবদু সাত্তারের পুত্র। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে পেকুয়া থানার এস,আই উগ্যজাই চাকমার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ, দখলবাজি, হত্যার উদ্দেশ্যে হামলা, আপন ভাইকে হত্যা, ঘরপোঁড়াসহ ডজন খানেক মামলা রয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্ব মগনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল, বাজারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা দখল, বৃহত্তর বাজারপাড়া কেন্দ্রীয় কবরস্থানের জায়গা দখল, জামায়াত নেতা জামাল হোসেনের জায়গা দখল, বিএনপি নেতা এডভোকেট ইলিয়াসের প্রায় ১৫ একর জায়গা জবরদখলের অভিযোগ রয়েছে। বাজার পাড়া প্রাথমিক বিদ্যালয়ের রড চুরি করে বাড়ি নির্মাণ ও দোকানঘর নির্মাণের অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, মাদু বাহিনীর প্রধান মাদুর নেতৃত্বে সাগরপথে ডাকাতির জন্য একটি জলদস্যু বাহিনী গঠনেরও অভিযোগ রয়েছে। তাছাড়া সাগরপথে ইয়াবার বড় বড় চালান তার নেতৃত্বে সংঘটিত হয়। সে এলাকায় সাবেক এমপি বাইট্রা জাফরের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। বাইট্টা জাফরের ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে মামলা বাণিজ্যসহ অসংখ্য অপকর্মের হোতা এ মাদু মেম্বার। স্থানীয়রা ওই কুখ্যাত নুর মোহাম্মদ মাদুর সুষ্ঠু বিচার ও শাস্তি দাবী করেন। অপরদিকে আ’লীগ নেতা মোস্তাক মিয়াকে একই সময়ে মগনামা ঘাট থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে জয়নাল হত্যাসহ বহু মামলা রয়েছে। তিনি আ’লীগ নেতা ইউনুছ চেয়ারম্যানের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। পেকুয়া থানার এস,আই উগ্যজাই চাকমা জানান, গ্রেপ্তারকৃত ২ জনের বিরুদ্ধে মারামারি, হত্যা, জবরদখলসহ অনেক মামলা রয়েছে। গ্রেপ্তারী পরোয়ানা আছে কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost