পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় এরশাদ আলী চৌধুরী ওয়াকফ সম্পত্তির প্রতিনিধিকে সড়কে পিটিয়ে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ জুন) বিকেলে উপজেলার টইটং ইউনিয়নের হাজি বাজার এবিসি সড়কে এ ঘটনা ঘটে। স্হানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্হার অবনতি হওয়ায় কর্তব্যরর চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরন করেন। আহত ব্যক্তির নাম সৈয়দউল্লাহ লিয়াকত আলী চৌধুরী (৬৮)। তিনি চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলি এলাকার মৃত ইয়াকুব মিয়া চৌধুরী ছেলে ও এরশাদ আলী চৌধুরী ওয়াকফ সম্পত্তির ওয়ারিশ বলে নিশ্চিত হওয়া গেছে।
স্হনীয়রা জনান ওইদিন দুপুরের দিকে লিয়াকত আলী চৌধুরী পেকুয়ায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)এর কার্যালয়ে যান। প্রয়োজনীয় কাজ শেষে তিনি বিকেলের দিকে সিএনজি যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব থেকে উৎপেতে থাকা ৭/৮ জনের দুর্বৃত্তরা মোটর সাইকেল নিয়ে তাকে অপহরণ চেষ্টা চালায়। এবিসি সড়কের টইটংয়ের হাজি বাজারে দুর্বৃত্তরা সিএনজিসহ তাকে পাকড়াও করে। এসময় এলোপাতাড়ি মারধরসহ আহত করে।
এব্যাপারে আহত লিয়াকত আলী চৌধুরী বলেন আমি ইউএনও সাহেবের সাথে দেখা করেছি। প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলাম। চৌমুহনী থেকে তারা আমার পিঁছুনে নেয়। ৪ টি মোটর সাইকেল নিয়ে হাজি বাজারে এসে রাজাখালী বদি উদ্দিন পাড়ার কায়ছার মাঝিসহ ৭/৮ জনে
আমাকে ধরে ফেলে। এক পর্যায়ে তারা আমার ওপর হামলা করে। আমি ছিৎকার করি প্রবল বৃষ্টি ছিল। লোকজন এসে আমাকে উদ্ধার করে। ডান হাতে হাড়ভাঙা জখম হয়েছে। ঘুষিতে মুখমন্ডলের একটি দাঁত পড়ে গেছে। দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ওয়াকফ সম্পত্তির ওয়ারিশ হিসাবে স্টেট সংশ্লিষ্ট আইনী মোকাবেলাসহ মামলা মোকাদ্দমা সমুহ আমি দেখভাল ও পরিচালনা করি। তারা মুলত ভাড়াটে। ওয়াকফ সম্পত্তির লুটপাটে যারা ব্যর্থ হয়েছে তারাই এসবে জড়িত।
পেকুয়ার ইউএনও মঈনুল হোসেন বলেন বিষয়টি আমি জেনেছি।
পেকুয়া থানার অফিসার (ইনচার্জ) সিরাজুল মোস্তফা জানান লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply