1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কৈয়ারবিলের জোড়া খুনের আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১৪ বার

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমারকাটা এলাকায় জোড়া খুনের আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের লোকজন। আজ বিকেল চারটার দিকে হাসিমারকাটা স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

গত ২০ মে ছোয়ালিয়াপাড়া স্টেশন থেকে বাড়ি ফেরার পথে খুন হন কৈয়ারবিল ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বাইতুল মাল সম্পাদক আরিফ হোসেন। একই ঘটনায় আহত অবস্থায় ২৪মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বন্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জিয়া উদ্দিনের বড়ভাই খায়ের উদ্দিন।

মানববন্ধনে বক্তব্য দেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন সম্পাদক হিশাম উদ্দীন, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, কৈয়ারবিল ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সিনা মো. আরমান, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান, কৈয়ারবিল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান, কৈয়ারবিল ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সুজন, কৈয়ারবিল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মুবিন, কৈয়ারবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মোহাম্মদ আরিফ, কৈয়ারবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাছির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, খুনীরা খুব ধূর্ত ও প্রতারক। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত সৃষ্টি করছে। নিজেদের বাড়ি নিজেরা পুড়িয়ে দিয়ে হত্যার শিকার নিরীহ পরিবারের লোকজনকে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে। আমরা কৈয়ারবিলের মানুষ হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে ফাঁসিতে দেখতে চাই। প্রশাসনকে এবিষয়ে ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost