1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে যুব সমাজের উদ্যোগে রাস্তা মেরামত

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নয়াপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মেরামত করে চলাচলের উপযোগী করেছেন নয়াপাড়া এলাকার শতাধিক যুবক।
দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়কটি অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বড় বড় গর্ত ও খানাখন্দকে পরিণত হয়েছিল। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর নয়াপাড়া ও পশ্চিম পাড়ার প্রায় পাঁচ শতাধিক মানুষ পড়েন চরম দুর্ভোগে। বিশেষ করে, দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুমধুম দাখিল মাদ্রাসা ও নয়াপাড়া পুরাতন কবরস্থানে যাতায়াতকারী শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য সড়কটি ছিল অনুপযোগী।

সড়কের করুণ দশার কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। ঝুঁকি নিয়ে যে যানবাহন চলাচল করত, সেগুলোর ভাড়া ছিল দ্বিগুণ। ফলে পথচারীদের কাঁদা-মাটি মাড়িয়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হতো।

সরেজমিনে দেখা যায়, নয়াপাড়ার তরুণরা নিজেরা অর্থ ও শ্রম দিয়ে কংক্রিট ব্লক, ইটের খোয়া, মাটির বস্তা ও খুঁটির সাহায্যে সড়কটি মেরামতের কাজ করছেন। এমন মানবিক ও সাহসী উদ্যোগে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুদ্দিন রুবেল ও ‘ঘুমধুম মিডিয়া পেলে’র নেতা মো. রিদোয়ানসহ যুবকদের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগ প্রসঙ্গে তারা বলেন,
“গত এক যুগেও এ সড়কে কোনো উন্নয়ন হয়নি। সরকারি নজরদারি না থাকায় আমরা নিজেরা মিলে এগিয়ে এসেছি।”

তারা আরো জানান, প্রাথমিকভাবে সংস্কার কাজ শেষ হলেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত সড়ক উন্নয়ন ও পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।

এলাকাবাসীর দাবি, নয়াপাড়া সড়কটি দ্রুত পাকা করাসহ উন্নয়ন কার্যক্রম হাতে নিলে উপকৃত হবে হাজারো মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost