1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র বড় মাদক চালান জব্দ: ইয়াবাসহ আটক ১ জন আতঙ্কে চোরাকারবারিরা

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮২ বার

জাহাঙ্গীর আলম কাজল,
(বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ জুন) ভোর ৬ টার সময় মিয়ানমার সীমান্তঘেঁষা জামালের ঘের এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়,গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযান দল জামালের ঘের এলাকায় ওঁত পেতে থাকে। ভোর ৬টা ১০ মিনিটে একটি ব্যাগ কাঁধে নিয়ে এক যুবক সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে এফডিএমএন ক্যাম্প-৮(ইস্ট), ব্লক-বি/৭৪ এর বাসিন্দা মো. শহিদ (১৯), পিতা- হোসেন আহমদকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি’র অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
এদিকে এত বড় ইয়াবার চালান আটক হওয়ায় সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
অন্যদিকে স্থানীয়রা বিজিবি’র এ অভিযানের প্রশংসা করে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে সীমান্তে অপরাধ অনেকাংশে কমে আসবে।
সবশেষে, বিজিবি জানিয়েছে, আটক শহিদ একজন এফডিএমএন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost