1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পেকুয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে হামলায় বিএনপি নেতা আহত

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৩ বার

পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় যুবলীগ নেতা আনছারুল ইসলাম টিপুর নেতৃত্বে হামলায় নেজাম উদ্দিন নামে এক বিএনপি নেতা আহত হওয়ার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার রাজাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নেজাম উদ্দিন (৪৮) রাজাখালী ইউপির হাজি ছাবের আহমদ এর ছেলে, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও রাজাখালী সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য ছাদেকা বেগমের স্বামী।

হামালয় আহত নেজাম উদ্দিন জানান, তিনি ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে নিজ বাড়ি থেকে দেখা করতে আমিন বাজার যাওয়ার পথে রাজাখালী ইউনিয়ন যুবলীগ নেতা বহু মামলার পলাতক আসামী আনছারুল ইসলাম টিপুর নেতৃত্বে কফিল,রিয়াজ,আল আমিন সহ ১০/১২ জনের সংঘবদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে, এসময় তারা নদগ টাকাও মোবাইল ছিনিয়ে নেয়।

পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হামলার বিষয়ে নিশ্চিত করে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বলেন, টিপু একজন যুবলীগ নেতা পলাতক স্বৈরাচার সরকারের দোসরা, বিএনপি নেতার উপর নেক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা জানান, এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost