1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ৩

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম মিয়ানমার সীমান্তঘেঁষা রেজুপাড়ায় বিশেষ অভিযানে ৩৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের কাছ থেকে একটি রামদাও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ জুন) রাত সাড়ে ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানের সময় মিয়ানমার সীমান্ত পেরিয়ে ইয়াবা পাচারের সময় তিনজনকে হাতে-নাতে আটক করা হয়।
আটক তিনজন হলেন-মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো.শফি আলম (৩০)। তিনজনের বাড়িই উখিয়ার এফডিএমএন ক্যাম্প-০১ এর ব্লক-ডি এলাকায়। তাদের পিতা যথাক্রমে আলি আহমেদ এবং মাতা সামছুর নাহার।

বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পয়েন্টে ওঁৎ পেতে অবস্থান নেয় বিজিবির টহল দল। রাত সাড়ে ৯টার সময়ে তিনজন ব্যক্তি ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখা গেলে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৩৪,০০০ পিস ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন,দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নিয়মিত তৎপরতা ও গোয়েন্দা নজরদারির ফলে সীমান্ত দিয়ে ইয়াবা অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে। এই অভিযান তারই অংশ।”
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost