1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

পেকুয়ায় যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার একাডেমির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯০ বার

পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার একাডেমির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে বারবাকিয়া জেলি কমিউনিটি সেন্টারে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে চৌমুহনী রয়েল একাডেমী’র শিক্ষক দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার একাডেমির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও গবেষক মুজিবুল হক চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মী এফ এম সুমন, উপজেলা আইসিটি টেকনিশিয়ান ইশফাতুল হাসান ইশফাত, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল হোছাইন, ইবনে হাইসাম ফাউন্ডেশনের সেক্রেটারী মিজবাহুল নুজুম রব্বানী, যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার একাডেমির সহকারী পরিচালক মোহাম্মদ তানসিরুল হাসান, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান,গণমাধ্যমকর্মী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ৪র্থ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীর সহ আরও অনেক।

এসময় যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার একাডেমির অধ্যয়নরত শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কারিগরি শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই জরুরি। যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার একাডেমি একটি শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি এ অঞ্চলে কম্পিউটার জগতে মেধাবী জাতি গড়ার লক্ষ্যে বিশেষ অবদান রাখছে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীরা কম্পিউটারের জ্ঞান আহরণের জন্য এই প্রতিষ্ঠান একটি আর্দশ শিক্ষালয় হিসেবে প্রতিযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করছে। বর্তমানে এ প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সফলতার সাথে দেশের সেরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ পেয়েছে। যুব উন্নয়ন কারিগরি কম্পিউটার একাডেমির সফলতা কামনা করেন বক্তারা।

এসময় শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost