মনিরুল আমিন:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ লাদেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টার সময় স্থানীয়রা বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করে।
নিহত মোহাম্মদ লাদেন চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ এজাহারের পুত্র।
নিহত মোহাম্মদ লাদেনের পিতা মোহাম্মদ এজাহার বলেন,আমার ছেলে গতকাল থেকে নিখোঁজ ছিল। আজ সকালে বদরখালী কলোনীজিশন উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে পুকুরে একটি লাশ ভাসছে শুনে আমি সেখানে গিয়ে দেখি সেটি আমার ছেলের লাশ। তবে সে মানসিক প্রতিবন্ধী ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন,বদরখালীতে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। ময়নাতদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply