1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

চকরিয়ায় বীজ, চারা ও সার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০০ বার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কৃষক,শিক্ষার্থী ও প্রতিষ্টানের মাঝে বিভিন্ন প্রজাতির বীজ, চারা ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় চকরিয়া উপজেলা নিবাহী কর্মকর্তা মো.আতিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী জানান,সরকার কৃষি প্রনোদনা কর্মসূচী বাস্তবতায়নে ২০২৪-২০২৫ খরিদ-২ মৌসুমে ২৬২৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি আমন ধান বীজ,১০ কেজি ডিএপি স্যার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়া ১শ জনের মাঝে মরিচ, ১শ গ্রীষ্মকালীন সবজি,২শ জনের মাঝে লেবু,৩৫০ জনের মাঝে নারিকেল,৩শ জনের মাঝে তাল,১শ জনের মাঝে আম,দেড়শ শিক্ষার্থীদের মাঝে (জাম,কাঁঠাল,বেল নিম) ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ৬৫০ টি নারিকেল গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এ সময় চকরিয়া উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা (পশু) ডাক্তার মোহাম্মদ আরিফ উদ্দিন,উপজেলা এলজিইডি ( প্রকৌশলী) কর্মকর্তা গোলাম মোস্তফা,মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শাহাদত হোসেন,ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন,কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost