1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণ:আহত শীর্ষ চোরাকারবারি

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১১ বার

জাহাঙ্গীর আলম কাজল,
নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ভয়াবহ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে মিয়ানমারে
অভ্যন্তরে আরাকান আর্মি (এএ) দখলকৃত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামের এক বাংলাদেশি চোরাচালান চক্রের সদস্য গুরুতর আহত হয়েছেন।
১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ বিপি-৪৬-৪৭ পিলারের আনুমানিক ৪০০ মিটার মায়ানমার অভ্যন্তরে অংথ্রাবে ক্যাম্পসংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটে।বিজিবি সূত্র জানায়, আরাকান আর্মি কর্তৃক পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণে ওমর মিয়া পায়ে গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যায়।
আহত ওমর মিয়া (২৫) কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নস্থ ৯ নং ওয়ার্ড মৌলভীকাটা এলাকার বাসিন্দা সাবের মিয়ার ছৈলে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আহত ওমর মিয়া সীমান্তবর্তী চোরাচালান সিন্ডিকেটের শীর্ষ গডফাদার হিসেবে পরিচিত।
ঘটনার সময় তিনি বার্মিজ গরু ও মাদক পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করছিলেন। এই সময় পুঁতে রাখা মাইনে পা দিয়ে চাপ দিলে তা বিস্ফোরিত হয়।
বিজিবির এক কর্মকর্তা বলেন,
সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি নিয়মিতভাবে স্থলমাইন পুঁতে রাখছে, যা আমাদের জন্যও উদ্বেগজনক। এই ধরনের অনুপ্রবেশ সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি।”
স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন,চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে ওই পয়েন্ট দিয়ে গরু-মাদক আনানিয়াতে সক্রিয়। আমরা প্রশাসনের কঠোর নজরদারি চাই।
স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, এই সীমান্তপথে চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরও কড়া অভিযান প্রয়োজন।”
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন,সীমান্ত চোরাকারবারিদের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতা বাংলাদেশে নতুন ধরনের হুমকি তৈরি করতে পারে।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও
নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মো. মাসরুরুল হক এই দুই কর্মকর্তা এই প্রতিবেদক কে বলেন,বিষয়টি শুনেছি। চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে ওমর মিয়া নামের বাংলাদেশি এক যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost