1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় সৌদি সহায়তায় অসহায় ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিলি পেকুয়ায় এলজিইডি ব্রীজে গর্ত, ঝুঁকিতে চলাচল নিরাপত্তা বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ক্যাম্প উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “প্রতারণা করে প্রায় ৯০ লাখ টাকার মালিক বনে যান বাসু চন্দ্র নাথ” মিয়ানমারে আটক ৩ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি খুটাখালীতে রেষ্টুরেন্টের দেয়াল ভেঙ্গে পড়লো বাড়ীর উপরঃবাড়ীর দেয়াল ভাঙ্গলেও হতাহত হয়নি নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ইয়াবাসহ নারী গ্রেফতার

নাইক্ষ্যংছড়িতে সোর্স সন্দেহে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৮৯ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেবুতলী গ্রামে ‘সোর্স’ সন্দেহে মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী বাহিনীর সদস্য।

নিহত মিজানুর ওই গ্রামের মৃত আবদুশ শুক্কুরের ছেলে এবং দুই সন্তানের জনক।

নিহতের ভাই মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে লেবুতলীর আলী আকবর বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড আবদুর রহিম হঠাৎ পেছন থেকে এসে তার ভাই মিজানুরকে দা দিয়ে কোপ দেন এবং পরে লাঠি দিয়ে মারধর করেন। মারধরের সময় রহিম বলেন, “তুই আমাদের ৮টি অস্ত্র দেখিয়ে দিয়েছিস, তোকে বাঁচতে দেব না।”
চিৎকার শুনে স্থানীয় লোকজন মিজানকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সামান্য জ্ঞান ফিরে আসলে মিজান হামলার বর্ণনা দেন।
পরে অধিক রক্তক্ষরণের কারনে কর্মরত চিকিৎসক
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার পাওয়ার জন্য পরামর্শ দেন।
আর এদিকে শুক্রবার (২৭ জুন) ভোরে আহত মিজান
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যান।
স্থানীয় কয়েকজন জানান, গত সপ্তাহে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অভিযানে ৮টি অস্ত্র উদ্ধার হয়। মিজানুরকে সেই অভিযানের ‘সোর্স’ সন্দেহে হত্যা করা হয়েছে। তবে তারা জানান, অভিযানে সহায়তা করা ব্যক্তি আসলে মিজানুর নন, তিনি আনসার ভিডিপির সদস্য।
শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost