1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

ফেসবুকে ভাইরাল বিস্ফোরক মামলার আসামিকে সাথে নিয়ে অফিস উদ্বোধন করল জামায়াত নেতা

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৪ বার

আপন বাংলা ডেস্ক:
জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলার এজাহারভুক্ত অন্যতম ডেভিল আওয়ামী লীগের নেতাকে সাথে নিয়ে এবার অফিস উদ্ধোধন করলো জামায়াত নেতা।
গত ২৭ ই জুন জুমাবার চট্টগ্রাম লোহাগাড়া আধুনগর রশিদের ঘোনা এলাকায় এঘটনা ঘটে। ফেসবুকে দেখা য়ায়, আধুনগর রশিদের ঘোনা ৪নং ওয়ার্ড জামায়াতের আমীর আবু জাহেদ মোহাম্মদ সাদেক ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল আমিনের হাতে উপর হাত রেখে তিনি অফিস উদ্ধোধনের ফিতা কাটেন। ডেভিল নুরুল আমিন চট্টগ্রাম সদর ঘাট থানার মোমেন হোসেন জয়ে করার মামলার ১৬৩ নাম্বার এজাহার নামীয় আসামী। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারূপের চলছে আলোচনা সমালোচনা। কৌতূহল সৃষ্টি হয়েছে সচেতন মহলের মাঝে। ক্ষোভ বিরাজ করছে এই ফ্যাসিস্ট দোসর নুরুল আমিন গংদের মাধ্যামে অংসখ্য ক্ষতিগ্রস্ত জামায়াত বিএনপির লোকজনের মাঝে।
স্থানীয়রা জানান ফ্যাসিস্ট সরকারের আমলে এ নুরুল আমিন দলীয় প্রভাব কাটিয়ে এলাকায় সাধারণ জনগণের উপর নানা ধরণের হয়রানি করেন। তাকে সাথে নিয়ে জামায়াত নেতা অফিসের ফিতা কাটাটা সঠিক হয়নি।
একাধিক জামায়াত সমর্থকও কর্মীরা জানান, এই ফ্যাসিস্ট নুরুল আমিন তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী কিশোর গ্যাং লিডার আরফাত, ফরহাদ দিয়ে ২০১৮ রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখল করে প্রকাশ্যে গোলোযোগ সৃষ্টি করেছিল। তাঁরা আরও জানান, তাদের বিষয়ে ইউনিয়ন নেতাদেরকে অনেক আগেই অবহিত করা হয়।
এলাকার এক বিএনপির নেতা জানান, নুরুল আমিন গং বিষয়ে জানার পরেও নিজের স্বার্থে ব্যবহারের জন্য ফ্যাসিট দোসরদেরকে পুর্নবাসন করছে কিছু জামাতের নেতারা। তাছাড়া ফ্যাসিস্ট সরকারের প্রতিটি নিবার্চনে সক্রিয় ভূমিকা ছিল এবং তার ছেলে প্রার্থীতে এজেন্ট হয়ে কাজ করছিল।
এবিষয়ে লোহাগাড়া উপজেলার যুবদলের সাবেক আহব্বায়ক কমিনিটির সদস্য ইসফাক উদ্দীন চৌধুরী ইভূ বলেন, এটায় প্রমান করেন জামায়ত জনগণের কাছে দেউলিয়া হয়ে গেছে তারা এখন আওয়ামীলীগকে পুনর্বাসন করার নিয়ে ব্যাস্ত আছে।
উপজেলা জামাত সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন এটা কখনো সম্ভব নয়, যদিও হয় আমরা তদন্ত করে সাংগঠনিক ভাবে ব্যাবস্তা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost