1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

গর্জনিয়ার বড়বিল থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার : পৃথক ঘটনায় দুজন আটক

  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৭ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি:
রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক নলা বন্দুক (অস্ত্র) উদ্ধার করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।

সোমবার (৩০জুন) দুপুরে রামু থানার ওসি তৈয়বুর রহমানের নির্দেশনায় অস্ত্রটি উদ্ধার করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত, পুলিশ পরিদর্শক শাহজাহান মনির। এ ঘটনার সূত্র ধরে পৃথক মামলায় ডাকাত সদস্যের দুজন সহযোগীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- বাইশারী ইউনিয়নের নাসিমের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও গর্জনিয়ার উত্তর বড়বিল গ্রামের মোজাফফর আহমদের ছেলে জালাল।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি, পুলিশ পরিদর্শক শাহজাহান মনির সাংবাদিকদের জানান- দুপুর ১টা ৩০ মিনিটে রামু থানার ওসি তাঁর সরকারি ফোনের মাধ্যমে জানান গর্জনিয়ার ১নং ওয়ার্ডস্থ বড়বিল গ্রামের কতিপয় লোকজন অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে আটক করে রেখেছেন। ওই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত নিয়ে জানা যায় অস্ত্রটি অভিযুক্ত জাহিদুল ইসলামের নয়। সে তার আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় আবু তাহেরের দোকানে চা খেতে আসলে সন্ত্রাসী জুনায়েদ, বুলাইয়া ও জালালদের সাথে পূর্ব থেকে বিরোধ থাকায় সুযোগ বুঝে পেয়ে মারপিট করে একটি দেশীয় একনালা বন্দুক জোরপূর্বক হাতে ধরিয়ে তার অস্ত্র বলে স্বীকারোক্তি নেয় এবং পুলিশকে অস্ত্র উদ্ধারের জন্য ফোনে অবহিত করে।
পুলিশ পরিদর্শক শাহজাজান মনির আরো জানান- ঘটনাস্থলে এবং আশপাশ এলাকায় সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায় জাহিদুল ইসলাম স্বভাব চরিত্র ভালো নয় এলাকায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়াও সে সন্ত্রাসী ডাকাত শাহিনের সহযোগী ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তবে অস্ত্রের ঘটনার সাথে সে জড়িত নয় মর্মেও তথ্য প্রমাণ পাওয়া যায়। তাই অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখানো হয়েছে। আটককৃত জাহিদুল ইসলাম ত্রাস শাহীনের সহযোগী এবং জালাল সন্ত্রাসী জুনায়েদ এর সহযোগী হওয়ায় পৃথক মামলায় তাদেরকে আটক করা হয়েছে। এছাড়াও জালালের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost