1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্স অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ: স’মিল মালিকদের ৩৪ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৬২ বার

জাহাঙ্গীর আলম কাজল:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যৌথ টাস্কফোর্স অভিযানে ১৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। অভিযানে পাঁচটি ‘স’মিল মালিককে সর্বমোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮১ হাজার টাকা বলে জানা গেছে।
বুধবার (২ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার কেজি স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ির সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু এবং ১১ বিজিবি’র সহকারী পরিচালক মো.আল আমিন।
উক্ত অভিযানে অংশ নেয় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি), নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এবং নাইক্ষ্যংছড়ি বনবিটের কর্মকর্তারা। অভিযানকালে বিভিন্ন ‘স’মিলে অভিযান চালিয়ে ১৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়, যার প্রতি ঘনফুটের মূল্য ৩,হাজার ৫০০ টাকা হারে জব্দকৃত সিজার মূল্য দাঁড়ায় ৫ লাখ ৮১ হাজার টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,বনসম্পদ রক্ষায় বিজিবি সবসময় সচেষ্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অবৈধ কাঠ পাচার ও সংরক্ষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
এদিকে,সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু বলেন, বন আইন অনুযায়ী কাঠ রাখার লাইসেন্স না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। জব্দকৃত কাঠ যথাযথ প্রক্রিয়ায় বনবিভাগে জমা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, নাইক্ষ্যংছড়ি বনবিট কর্মকর্তা জানান,কাঠগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিলগুলোর আড়ালে মজুদ করে রাখা হয়েছিল। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে পরিবেশ ও বন আইনে মামলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, বন বিভাগের অনুমোদন ব্যতীত সেগুন কাঠ সংরক্ষণ ও সঞ্চালন দণ্ডনীয় অপরাধ। অভিযান শেষে জব্দকৃত সব কাঠ বনবিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost