1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সাবেক এমপি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় বিএনপির ঝাঁড়– মিছিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩০৪ বার

পেকুয়া প্রতিনিধি:
সাবেক এমপি জাফর আলমের সব্বোর্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ঝাড়– মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে পেকুয়া বাজার থেকে শুরু হয়ে ঝাড়– মিছিলটি পেকুয়া চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ঝাঁড়– হাতে জাফর আলমের সর্বোচ্চ শাস্তি ফাঁিসর দাবি জানান।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছান, সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল হায়দার, জেড় এম মুসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ মুকুট, স্বেচ্চাসেবকদলের আহবায়ক আহছান উল্লাহ, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, শ্রমিক দলের সভাপতি ( ভারপ্রাপ্ত) হারুনর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এম.ফরহাদ হোছাইনসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, জাফর আলম রাতের আধাঁরে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে চকরিয়া পেকুয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সে চকরিয়া পেকুয়ায় অনেক বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে, নির্যাতন করেছে। শত শত মিথ্যা গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, জাফর আলমকে পেকুয়া থানায় রিমান্ডে আনা হয়েছে কিন্ত রিমান্ডে এনে তাকে জামাই আদর করলে একদিন পেকুয়া থানা প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।
উল্লেখ্য, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ হোছাইনের করা মামলায় জাফর আলমের ৩ দিনেরসহ পৃথক আরো দুটি মামলায় গতকাল তাকে পেকুয়া থানায় ৭ দিনের রিমান্ডে আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost