1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

ব্যবসায়ীদের অনলাইন প্রচারণায় ভোক্তা ও ব্যবসায়ীর সরাসরি সম্পর্ক তৈরি হবে’

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৯৭ বার

দেলোয়ার হোসেন রশিদী:
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী বলেছেন, এ সংগঠনের প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ব্যবসায়ীদের সংগঠিত করে ব্যবসায়িক উপকরণগুলো এক প্ল্যাটফর্মে এনে অনলাইন পেজ খুলে প্রচারণা চালানো। ফলে ব্যবসায়ীদের সাথে সরাসরি ভোক্তার সম্পর্ক তৈরি হবে। থাকবে না কোন মধ্যস্বত্বভোগী। এ কারণে যেমন ভোক্তারা কম দামে পণ্য পাবে, তেমনি উৎপাদনকারীও বেশি লাভে পণ্য বিক্রি করতে পারবে। অন্যদিকে পণ্যের দামের মধ্যে থাকবে ভারসাম্য।
তিনি আজ(৫ জুলাই) শনিবার সকালে লোহাগাড়ার সদরের একটি রেস্তোরাঁয় লোহাগাড়া উপজেলা আইবিডব্লিউএফ এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলনের প্রধান অতিথি ও এ সংগঠনের উপদেষ্ঠা এড. আবু নাছের বলেন, এ সংগঠনকে আগামীতে এমন ব্যবসায়ী তৈরি করতে হবে যারা হবে সৎ ও খোদা ভিরু। যাদের উপার্জিত অর্থ সমাজের মানুষের কল্যাণে ব্যয় করবে।
কাজি জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আইবিডব্লিউএফ এর সেক্রেটারি সৈয়দ আবদুল কাইয়ুম, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.নুরুল আবছার ও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান কাজি নুরুল আলম।
সম্মেলনে এ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ সংগঠনের কর্ণফুলী উপজেলা সভাপতি মো. ইলিয়াছ, পটিয়া সভাপতি ওমর ফারুক, চট্টগ্রাম শহর শাখার সভাপতি  মো.সরোয়ার কামাল, দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, সমাজ সেবক ছালেহ চৌধুরী, আনোয়ারা সেক্রেটারি মো.ইমরান, দক্ষিণ জেলার সহ অর্থ সম্পাদক মো. রফিক, সাইফুল ইসলাম মো. জুনাইদ, নুরুল ইসলাম সিকদার, জসিম উদ্দিন হেলালি, মো. রফিক, মফিজুর রহমান, টিপু চৌধুরী ও আমজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফজলুল হক আযাদকে সভাপতি ও কাজি জসিম উদ্দিনকে সেক্রেটারি করে ৫৫ সদস্য বিশিষ্ট আইবিডব্লিউএফ লোহাগাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost