1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

রশিদের ঘোনা-কূলপাগলী সংযোগ সড়কের ব্রীজে ধস: জনদুর্ভোগ চরমে

  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৪৬ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর, পাগলী ছড়ার উপর নির্মিত রশিদের ঘোনা-কূলপাগলী সংযোগ সড়কের ব্রীজের কিছু অংশে মাটি সরে গিয়ে ধসে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ সমস্যা সৃষ্টি হয়েছে।
বর্তমানে সেতুটি দিয়ে যান চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, কোনোমতে ঝুঁকি নিয়ে হেঁটে পার হচ্ছেন স্থানীয়রা ও যান চলাচল।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারি বর্ষণের কারণে নিচে পিলারের গোড়া থেকে মাটি সরে গিয়ে সেতুর সংযোগ সড়কের এক পাশের কিছু অংশ ধসে পড়েছে। বাকি অংশ সামান্য অক্ষত রয়েছে। সেটিও যেকোনো সময় পানির স্রোতে মিশে যাবে। বর্তমানে সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে কোনোমতে ঝুঁকি নিয়ে হেঁটে পার হচ্ছেন স্থানীয়রা। এটি দিয়ে নিয়মিত চলাচল করেন মৌলভী পাড়া, পশ্চিম রশিদের ঘোনা, কুলপাগলি ও আশ্রয়ন প্রকল্প, মিয়াজি পাড়ার বাসিন্দার মানুষ।শত শত গাড়িও চলাচল করে। বিশেষ করে রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ি মাদ্রাসা ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। ব্রিজটি ধসে যাওয়ার ফলে এলাকার মানুষ, পথচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।
এলাকার বাসিন্দা ও গ্রাম পুলিশ মোঃ হোসাইন কবির রুবেল বলেন, আধুনগর ৪ নং ওয়ার্ডের রশিদের ঘোনা কুলপাগলী সংযোগ সড়কের ভারী বর্ষনের কারনে ব্রিজ ভেঙে গেছে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান পরিদর্শন করে প্রাথমিক ভাবে চলাচলের ব্যবস্থা ও দ্রুত সময়ের মধ্যে পূর্ণ সংস্কারের আশ্বাস দেন।
এলাকার বাসিন্দা মোস্তফা কামাল বলেন, আধুনগর ইউনিয়নের রশিদের ঘোনা- কূলপাগলী সংযোগ সড়কে ব্রীজটি ধসে গেছে।এলাকার জনসাধরণ ও স্কুল কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রীরা যাতায়তে চরম হুমকির মুখে পড়তে হচ্ছে।যেই কোন সময় বড় ধরণের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে বড় ক্ষতি হয়ে যাবে। ছড়া থেকে বিভিন্ন সময়ে বালু উত্তোলনের কারণে আমাদের এলাকার ব্রিজটি ভেঙে গেছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সংস্কারের জোর দাবি জানাচ্ছি।
রিক্সা চালক আবদুল করিম বলেন, সড়কটি দিয়ে নিয়মিত ভাবে যাত্রি নিয়ে চলাচল করি। সড়কে ব্রিজ ধসে যাওয়ার কারণে গাড়ি চালাতে পারছিনা। দ্রুত সময়ে সংস্কারের উদ্যোগ নিলে এলাকার মানুষ ও আমরা উপকৃত হবো।
রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন বলেন, আমরা সড়ক দিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসা করি। সড়কের সংযোগ সেতুর কিছু অংশ ভেঙে যাওয়ার কারণে যাতায়াতে সমস্যার সম্মুখিন হচ্ছে। তাই দ্রুত ব্রিজটি সংস্কার করা জরুরি।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, সেতু ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মহোদয় ও উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। শিক্ষার্থী, জনসাধারণের চলাচলের সুবিধার্থে আপাতত গাছ দিয়ে চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা প্রকৌশলী(এলজিইডি) ইফরাদ বিন মুনীর বলেন, বিষয়টি আমি অবগত আছি। সেতুটি দ্রুত সময়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ব্রিজ ভাঙার বিষয়ে অবগত হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost