1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

পেকুয়ায় সিএনজি শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল ও চেক বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৫১ বার

পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় বরইতলি- চকরিয়া- মগনামা অটো রিক্সা (সিএনজি) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সড়ক দূর্ঘটনায় নিহত শ্রমিকের শোক সভা, দোয়া মাহফিল ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ০৯ জুলাই বুধবার বিকাল ৪টায় পেকুয়া ঋণদান সমবায় সমিতির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু ও সাধারণ সম্পাদক শওকত আরা শেফু। পেকুয়া সদর পূর্ব জোন সাবেক সভাপতি মনসুর আলম।
পেকুয়ায় সিএনজি শ্রমিক মরহুম আলী হোছাইন ও মরহুম আব্দুল করিম এর পরিবারকে ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এই সময় বক্তারা বলেন গাড়ী চালকদের কারণে আজ আমরা সঠিক সময়ে নিজ কার্যক্রম পরিচালনা করতে সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারতেছি। শ্রমিকরা সবসময় জীবন ঝুঁকি নিয়ে দিনাতিপাত করেন।সিএনজি শ্রমিকেরা সরকারি বা বেসরকারি কোন ধরনের সহযোগিতা পাননা। আগামীতে সকল সিএনজি শ্রমিকদের সহযোগীতার আশ্বাস দেন আগত অতিথিরা। বক্তারা আরো বলেন ২০১৪ সালে শ্রমিক কদের সংগঠন ছিনতাই হয়েছিল। পতিত স্বৈরাচার আওয়ামীলীগের দোসররা সমিতির ৯লাখ ৬২ হাজার টাকা আত্মসাৎ করেছে। আত্মসাৎ কারীদের বিরুদ্ধে দ্রুত আইনি প্রদক্ষেপ নিতে বর্তমান দায়িত্বশীলদের পরামর্শ দেন।
শোক সভা দোয়া মাহফিল ও চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ। এতে আরো অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost