1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় ৭ মাসে হাফেজ হলেন মিসকাতুল হাবিব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪৪৮ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
পেকুয়ায় ৭ মাসে হাফেজ হলেন পেকুয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মিসকাতুল হাবিব। সে উপজেলার রাজাখালী বকশিয়াঘোনা এলাকার ওবাইদুল হোসেনের পুত্র। গত ৭ মাস আগে মিসকাতুল হাবিব কোরআনের হাফেজ হওয়ার জন্য হেফজ বিভাগে ভর্তি হয়। তার অভাবনীয় মেধায় পবিত্র কোরআনের ৩০ পারা ধারণ করেছেন।
পেকুয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা এরফানুল হক বলেন, আমি দীর্ঘ ৭ বছর যাবৎ অত্র মাদ্রাসায় হেফজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার এ পেশায় মিসকাতুল হাবিবের মত মেধাবী খুব কমই দেখেছি। পবিত্র কোরআনের প্রতি তার টান ও মেধা আমাকে অবাক করে দিয়েছে। তবে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মিসকাতুল হাবিব দেশ ও পেকুয়ার বিত্তবান শিক্ষাবিদদের সহায়তা পেলে আগামীতে বিশ্ব বরেণ্য আলেম হতে পারবে। সকলেই তার জন্য দোয়া করবেন। হাফেজ মিসকাতুল হাবিবের পিতা ওবাইদুল হোসেন বলেন, আমি দিন মজুরী করে সংসার চালায়। একজন মুসলিম হিসেবে ইসলাম ও পবিত্র কোরআনকে ধারণ করে আমার পুত্র মিসকাতুল হাবিবকে কোরআনের হাফেজ বানানোর জন্য আশরাফুল উলুম মাদ্রাসায় ভর্তি করি। আল্লাহর রহমতে সে ৭ মাসে কোরআনের হাফেজ হয়েছে। আমি দিনমজুর হলেও পুত্রের সাফল্যে নিজেকে ভাগ্যবান মনে করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost