1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
বারবাকিয়ায় সংষ্কার কাজ চলছে কুতুব পাড়া ফৌজিয়া মসজিদে খুটাখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে” বেগম খালেদা জিয়ার জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ মার্কেট মালিক সমিতির কমিটি গঠিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে পিস্তল-গুলিসহ দুইজন আটক চকরিয়ার মরহুম সাংবাদিক হান্নান শাহ’র পরিবারের পাশে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রার্থীকে সমর্থন করে গণঅধিকার পরিষদ প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার ঘোষনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে বাংলা মদ ও সিএনজিসহ মাদক চোরাকারবারী আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,
নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের সফল অভিযান চালিয়ে বাংলা মদ ও সিএনজিসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে এ অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা।
আটককৃত ব্যক্তির নাম মধু কান্তি মল্লিক (৪৮)। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মধ্যম মগডেইল (হিন্দুপাড়া) গ্রামের মৃত অর্জুন কান্তি মল্লিকের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ৩৬ লিটার বাংলা মদ, একটি সিএনজি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ১১ হাজার ৮০০ টাকা বলে জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার রোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, আটককৃত মাদক চোরাকারবারীকে জব্দকৃত মদ, সিএনজি ও মোবাইলসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে
(মামলা নম্বর-০৬, তারিখ: ১৬ জুলাই ২০২৫)।
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ১১ বিজিবির এমন অভিযানকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost