1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে বাংলা মদসহ আটক ১

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২২৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অভিযানে বাংলা মদ ও সিএনজিসহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ মামুনুর রশিদ (২৫), পিতা- ফরিদুল আলম, গ্রাম- শাহ আহমদ পাড়া, ওয়ার্ড-৪, পোস্ট-গর্জনিয়া, থানা-রামু, জেলা- কক্সবাজার।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও তল্লাশির অংশ হিসেবে আদর্শগ্রাম চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ৪০ লিটার দেশীয় বাংলা মদ, ১টি সিএনজি এবং ১টি মোবাইল সেটসহ মামুনুর রশিদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদকের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে বিজিবি।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা নম্বর-০৭, তারিখ-১৬ জুলাই ২০২৫ ইং, একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,মাদক,চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে ১১ বিজিবি নিয়মিতভাবে তৎপর রয়েছে। দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost