1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

সীমান্তবর্তী এলাকায চোরাচালান ও মাদক পাচারের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ: ইউএনও

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২১৯ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই ) সকাল ১০টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, সীমান্তবর্তী এই উপজেলার চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চোরাচালান ও মাদক পাচার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।
সবাইকে সম্মিলিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি’র সহকারী পরিচালক আল আমিন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাশরুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, স্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজ,প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
ওসি মাশরুরুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সভায় উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও চোরাচালান রোধে সামাজিক সচেতনতাও জরুরি বলে মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost