1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের বিজিবির আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২০৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ‌্যংছড়ি:
নাইক্ষ‌্যংছড়ি উপজেলার সীমান্তের বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহতদের সহায়তা প্রদান করছেন ৩৪ বিজিবি
শুক্রবার (১৮ জুলাই) নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৩৪ বিজিবির আওতাধীন এলাকার (৪ জন) বাংলাদেশী কাটুরিয়া ইতিপূর্বে সীমান্তে কাঠ সংগ্রহ করতে গেলে তারা মায়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে আহত হয়। সে সব আহত ব‌্যক্তিদের ৩৪ বিজিবির সহায়তা প্রদান করা হয়েছে।
বিজিবি সুত্রে জানাযায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সীমান্তে শূন্য লাইন এলাকায় প্রতিপক্ষ আরাকান আর্মি কর্তৃক মাইন পুঁতে রেখেছে। উক্ত সীমান্ত এলাকায় বাংলাদেশী নাগরিকগণ জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন সময়ে শূন্য লাইন এলাকায় জমিতে চাষাবাদ, গরু চরানো, বাঁশ ও লাকড়ি সংগ্রহের জন্য গমণ করলে মায়ানমার কর্তৃক পুঁতে রাখা মাইন বিস্ফোরণের আঘাতে আহত হচ্ছে। এমতাবস্থায় আহত নিম্নবর্নিত ০৪ জন বাংলাদেশী নাগরিকদেরকে মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এর সার্বিক দিক-নির্দেশনায় ব্যাটালিয়নের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছেঃ
বিজির সহায়তা পাওয়া আহত ব‌্যক্তিরা হল: ১। মোঃ সোনা মিয়া (১৮), পিতা- মোঃ হাবিবুর রহমান, গ্রাম-তুমব্রু ফকিরা ঘোনা, উপজেলা -নাইক্ষ্যংছড়ি জেলা বান্দরবান। ২: মোঃ আবু তাহের (২৮), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-তুমব্রু হাসপাতাল পাড়া, পোষ্ট- পোষ্ট-বালুখালী, থানা-নাইক্ষ্যংছড়ি এবং জেলা বান্দরবান। ৩: মোঃ করিম হোসেন (২০), পিতা-মোঃ এস আলম, গ্রাম-তুলাতলী, পোষ্ট+থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার। ৪: মোঃ মনছুর আলম (৩০), পিতা-সিরাজ মিয়া, গ্রাম-তুলাতলী, পোষ্ট থানা-উখিয়া এবং জেলা-কক্সবাজার।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে মাইন বিস্ফোরণে/বিভিন্ন দূর্ঘটনায় আহত ও গরিব দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost