1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণযোগ্য ভাবে আয়োজন সম্ভব: জাহিদুল ইসলাম মিয়া নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান ৭মালিকে জরিমান নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাই পণ্যসহ দুইজন আটক পেকুয়ায় পাহাড় কেটে বালি উত্তোলন, নীরব প্রশাসন লোহাগাড়ায় জমির টপসয়েল কর্তন করায় ১টি স্কেভেটর ও ৩টি ডেম্পার জব্দ নাইক্ষ্যংছড়িতে উপদেষ্টা ফরিদা আখতার: আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব সাতকানিয়া-লোহাগাড়া বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা মনোনয়ন বঞ্চিতরা  পেকুয়ায় অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চকরিয়া ফাঁসিয়াখালী রেঞ্জে বিশেষ অভিযান ৫০ লাখ টাকার ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার পেকুয়ায় ক্রয়কৃত জমি দখলে বাধা ভূক্তভোগীর মানববন্ধন

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে সাংবাদিকের বাগানে হামলা ও ভাংচুর-দোকানে লুটপাট

  • আপডেট টাইম : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২০ বার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাতের আধারে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক আবদুল হামিদের কলা বাগানের ঘেরাবেড়া ভাংচুর ও বাগানের পাশে থাকা দোকান ঘরের মালামাল লুটপাট করে নিয়ে ৫/৭ জন চিহ্নিত সন্ত্রাসী। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে জানান প্রত্যক্ষ দর্শীরা।
ঘটনাটি ঘটেছে ১৯ জুলাই রাত দেড়টার দিকে পশ্চিম বাইশারী সাংবাদিক আবদুল হামিদের ভোগ দখলীয় জায়গায় সৃজিত কলা বাগান ও দোকানঘরে।
প্রত্যক্ষদর্শী গাড়ী চালক নেয়ামতুল্লাহ, প্রকাশ পেটান, মোরশেদ ও হাবিবুল্লাহ জানান, রাতে গাড়ী রেখে বাসায় ফেরার পথে তারা দেখতে পায় কলা বাগানের ভিতর কিছু লোকজন ঘেরাবেড়া ভাংচুর সহ পাশে অবস্থিত দোকান ঘরে লুটপাট চালানোর শব্দ। ঐ সময় তারা জিজ্ঞেস করলে দৌড়িয়ে পালিয়ে যায়। সাথে সাথে প্রত্যক্ষ দর্শীরা ও পিছু ছুটলে বাইশারী বাজার সংলগ্ন ব্রীজের পাশে গিয়ে সন্ত্রাসীরা দা হাতে নিয়ে বলে কাছে আসলে দা দিয়ে কুপিয়ে হত্যা করবে।
ঐ সময় তাদের কে শনাক্ত করতে সক্ষম হয়।
ভাংচুর কারীদের মধ্যে রয়েছ আবু হেনা মোস্তফা কামাল, তার পিতা নুরুল বশর, চাচা নুরুল আলম খলিফা ও তার ছেলে তুহিন সহ অজ্ঞাত নামা আরো তিনজন।
বিষয়টি সাংবাদিক আবদুল হামিদ বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুল করিম বান্টু, সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পান।
বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু জানান, অভিযুক্ত নুরুল বশরকে ঘেরাবেড়া মেরামত সহ মালামাল ফেরত দিতে বলা হয়েছে।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত নুরুল বশরের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সুতারাং তার বক্তব্য দেয়াও সম্ভব হয়নি।
এবিষয়ে ক্ষতি গ্রস্থ বাগান ও দোকান মালিক সাংবাদিক আবদুল হামিদ জানান বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার্স ইনচার্জ বরাবরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এনিয়ে ক্ষতি গ্রস্থ পরিববার সন্ত্রাসী আবু হেনা মোস্তফা কামাল সহ ভাংচুর ও দোকানঘর লুটপাটকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost