জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ওরফে ডার্বি নাসির কর্তৃক কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক বাবু সাচিং প্রু জেরী-এর দিকনির্দেশনায় ২০ জুলাই রবিবার বিকাল সাড়ে ৫টায় বাইশারী বাজারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে বাজার চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রতিবাদে মুখর হয়ে ওঠে গোটা বাইশারী।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান ও প্রতিবাদ সভায় বক্তৃতা করেন:
মনিরুল হক মনু, সাবেক সভাপতি, বাইশারী ইউনিয়ন বিএনপি ও বর্তমান চেয়ারম্যান, বাইশারী ইউনিয়ন পরিষদ – তিনি বলেন, “জাতীয় নেতাকে নিয়ে এহেন মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার তো নয়ই, এটি সম্পূর্ণ রাজনৈতিক অপকৌশল ও দৃষ্টিকটূ মানসিকতার বহিঃপ্রকাশ।”
সাংবাদিক আবদুর রশিদ, সাবেক যুগ্ম সম্পাদক, বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দল ও আহ্বায়ক, বাইশারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল – বলেন, “নাসির পাটোয়ারীর এই বক্তব্য শুধু সালাহউদ্দিন আহমদ নয়, গোটা বিএনপি পরিবার এবং এদেশের গণতন্ত্রকামী জনগণকেই অপমান করেছে। এ বক্তব্যের নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত রয়েছে।”
বাইশারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক ছব্বির আহমেদ কোম্পানি, ছাত্র নেতা
মোস্তফা কামাল প্রমূখ।
ছাত্রদল নেতা মোঃ শাহরিয়ার শিহাব এর পরিচালনায় শুরু হওয়া সভায় কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা ছৈয়দ হোসেন
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীবৃন্দ। সকলের হাতে ছিল প্রতিবাদী ব্যানার ও প্ল্যাকার্ড, যার মাধ্যমে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন
“যে ভাষায় একজন সিনিয়র রাজনীতিবিদকে নিয়ে মন্তব্য করা হয়েছে, তা গণতন্ত্র, ভদ্রতা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। আমরা এর জবাব রাজপথে দেব এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানাই।”
সভা শেষে সর্বসম্মতিক্রমে দাবি জানানো হয়—
“নাসির উদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
এই প্রতিবাদ সভা বাইশারীতে যেমন রাজনীতিতে নতুন চেতনার উন্মেষ ঘটিয়েছে, তেমনি সাধারণ জনগণের মধ্যেও এনসিপি নেতার বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
Leave a Reply