1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্ত স্বাধীনভাবে আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব: সালাহউদ্দিন আহমদ বিএনপি সরকার ক্ষমতায় গেলে লবণের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করা হবে- সালাহ উদ্দিন আহমেদ পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে জেএসএসের র‌্যালি–সমাবেশ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন লোহাগাড়ায় ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পূণর্বহলের দাবিতে মানববন্ধন কক্সবাজার জেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দুই ছেলে সন্তান নিয়ে উধাও গৃহবধু: সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ব্লকেড, ভোগান্তিতে লাখো মানুষ চট্টগ্রামে যৌথ অভিযানে ২২ রোহিঙ্গা নাগরিক আটক সাতকানিয়া উপজেলায় একটি অসুস্থ পলাশ মেছো ঈগল উদ্ধার

নাইক্ষ‌্যংছড়ি’র ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১১২ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ‌্যংছড়ি:
বর্ডার গার্ড বাংলাদেশ এর ভিশন *বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই প্রতিপাদ‌্যকে সামনে রেখে তা বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক ঘুমধুম সীমান্ত এলাকায় বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার (২১ জুলাই) কক্সবাজার ব‌্যাটেলিয়ন ৩৪ বিজিবি ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ন সীমান্ত এলাকার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে একটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জনসচেতনতামূলক মতবিনিময় অধিনায়ক, উপ অধিনায়ক কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি), ‍ নাইক্ষ‌্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার, নাইক্ষ্যংছড়ি, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্কুল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রীসহ আনুমানিক ৩০০-৩৫০ জন উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নাইক্ষ্যংছড়ি, স্থানীয় হেডম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গের আলোচনা শেষে লেঃ কর্নেল এস এম খায়রুল আলম পিএসসি, অধিনায়ক, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বলেন, সীমান্তে বিজিবি মাদক পাচার রোধে সার্বক্ষণিক তৎপর রয়েছে, মাদক পাচারকারীদেরকে কঠোর হস্তে দমন করাসহ সীমান্তে বিজিবিকে দায়িত্ব পালনে জনসাধারনের সহযোগিতা কামনা করেন। এছাড়াও অবৈধ সীমান্ত পারাপার/মাইন বিস্ফোরণ প্রতিরোধ, মাদক ও ইয়াবার কুফল সম্পর্কে আলোচনাসহ সীমান্ত এলাকার জনগণের যে কোন সমস্যায় বিজিবি কর্তৃক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সভা শেষে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)
অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি
কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী, স্থানীয় গরিব দুঃস্থ মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার এবং সম্প্রতিক মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক প্রণোদনা প্রদান করেন।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি আরো বলেন, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি স্থানীয় অসহায়, গরিব ও দুঃস্থদের সার্বিক সহযোগিতাসহ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost