1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় বনবিভাগের রিজার্ভ জায়গায় দালান তৈরী, নিরব বনবিভাগ চট্টগ্রাম-১৫ আসনের মনোনয়ন নিয়ে বিএনপিতে অস্থিরতা সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান

লোহাগাড়ায় এসইডিপি কর্তৃক পুরুস্কার পেল ৩৩জন মেধাবী শিক্ষার্থী

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার

দেলোয়ার হোসেন রশিদী:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক) চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৩ জন কৃতী শিক্ষার্থীর মাঝে, শিক্ষাবৃত্তি, পুরস্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে

২১জুলাই (সোমবার) সকালে উপজেলা পাবলিক হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর অধীনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,বড়হাতিয়া এশাতুল উলুম ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবু তোরাব মোহাম্মদ হাসান,পুটিবিলা হামেদিয়া মাদ্রাসার সভাপতি অধ্যাপক জালাল আহমদ, কলাউজান গৌরসূন্দর উচ্চ বিদ্যালয়ের সভাপতি,কক্সবাজারের ব্যবসায়ী ও দেশ টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুর রহমান, চরম্বা নোয়ারবিলা দাখিল মাদ্রাসার সভাপতি মমতাজুর রহমান, বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক আহমদ কবির, লোহাগাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর, আধুনগর গুল-এ-জার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুদ্দিন, সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজির হোসাইন,লোহাগাড়া প্রেস ক্লাব সেক্রেটারি শাহজাদা মিনহাজ,সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন “ভালো ফল করা বা শুধু ভালো পেশায় যাওয়া নয়, বরং শিক্ষা এমনভাবে গ্রহণ করতে হবে যাতে তা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ব্যবহৃত হয়। শিক্ষাকে হতে হবে মানবিক ও সময়োপযোগী।ভাল ডিগ্রী অর্জন বড় বিষয় নয়,একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বৈষম্যহীন, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে গঠিত একটি নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost