1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
চন্দনাইশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৫ বাতিলের দাবিতে চট্টগ্রামে নাগরিক সমাজের প্রতিবাদ নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি ঘুমধুমে শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা ট্রাক্টর দুর্ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ডলুছড়ি রেঞ্জে অবৈধ জ্বালানি কাঠবোঝাই ডাম্পার জব্দ. কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ইমতিয়াজ মাহমুদ ইমন সভাপতি, মনছুর আলম মুন্না সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামশুল আলম সাতকানিয়ায় গৃহবধূর মৃত্যুর আগে ভিডিও ভাইরাল: স্বামী আটক, শাশুড়ি পলাতক নাইক্ষ্যংছড়িতে সীমান্তে পাহাড়ি গহীন জঙ্গল থেকে ৪২টি বার্মিজ গরু জব্দ

লোহাগাড়ায় দফায় দফায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৫১ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর বাড়ীতে দফায় দফায় হামলা ভাংচুর এবং লুটপাটের অভিযোগে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার(২১ জুলাই) সকালে উপজেলার অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের প্রবাসী নাজিম উদ্দীনের স্ত্রী ফারজানা আক্তার বলেন-
বিগত ১৮/০৭/২৫ ইং আমরা পারিবারিক দাওয়াত আত্মীয়ের বাড়িতে যাই এবং সেখানে থাকি, এই সুযোগে ১৯/৭/২৫ ইং আনুমানিক সকাল ১১:০০টার সময় আমাদের দীর্ঘদিনের শত্রু পক্ষ একই এলাকার ১।ওমর আলী, ২।আব্দুর নূর,৩। আবুল হাশেম,৪। আবুল হাশেম, ৫। মনির আহমদ, ৬। নুরুল আমিন, ৭। হাবিবুর রহমান সর্বসাং পুটিবিলা গৌড়স্থান নয়া পাড়া, তারা সকলেই আমাদের প্রতিবেশী। উল্লেখিত সময়ে আমরা কেউ ঘরে ছিলাম না, এই সুযোগে তারা আরও ৭/৮ জন অজ্ঞাত সন্ত্রাসীসহ ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার সময় নতুন একটি তালা ঝুলিয়ে দেয়, খবর পেয়ে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করলে আশপাশ থেকে জানতে পারি আমরা গেলে আমাদের প্রাণের ভয় আছে, তাই আমরা লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি, এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে একইদিন রাতের অন্ধকারে আবারও বর্বর হামলা করে, ঘরের ব্যবহারের জিনিস পত্র ভাংচুর, মুল্যবান জিনিসপত্রসহ নগদ টাকা ও স্বর্ণালংকার, জায়গা জমির কাগজ পত্র, এক টনের অধিক লোহার কয়েকটি বান্ডেল ও একটি মোটর সাইকেল লুট করে নিয়ে যায়। ঘরের ভিতরে বাহিরে ব্যাপক ভাংচুর চালায় তারা, প্রায় দুই শতাধিক বৈদ্যুতিক বাল্ব একটাও অবশিষ্ট রাখেনি সব ভাংচুর করে নিয়ে গেছে। ঘরের ছাদে থাকা পানির ট্যাংক পাইপ লাইন, বৈদ্যুতিক বাল্বসহ ভাংচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঘরের বৈদ্যুতিক মিটার ভাংচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে ঘরে তালা ঝুলিয়ে দেয়।
পরবর্তীতে লোহাগাড়ায় কর্মরত সেনাবাহিনীর ক্যাম্পে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক সেনাবাহিনীর সহযোগিতায় সন্ত্রাসীদের ঝুলানো তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করতে সক্ষম হই। এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় আমাদের কষ্ট যেন শেষ হচ্ছে না। এখনো পর্যন্ত সন্ত্রাসীদের প্রাণ নাশের হুমকি অব্যাহত রয়েছে।
প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমাদের চলমান এই হামলা নতুন কিছু নয়, যখন ২০২২ সালে ঘর তৈরির কাজ শুরু করা হয় তখনও তারা হামলা ভাংচুর চালায়, আমার প্রবাসী স্বামীর উপর মধ্যযুগীয় কায়দায় আক্রমণ করে, স্থানীয়দের সহযোগিতায় সেদিন প্রাণে বেঁচে যায় আমার প্রবাসী স্বামী, পরবর্তীতে তারা পরিকল্পিতভাবে ২০২৩ সালে আমাদের উপর আবারও হামলা করে এবং সম্প্রতি উল্লেখিত তারিখে সর্বশেষ হামলাটি হয়, এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যাহা অপূরনীয়।
প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে জাতির কাছে আমাদের উপর চলমান নির্যাতনের তুলে ধরার সবিনয় অনুরোধ করছি যেন সঠিক তদন্তস্বাপেক্ষে আমরা সঠিক বিচার পাই এবং দৌষীদের দৃষ্টান্তমুলক শাস্তি হয়। এ সময় ভুক্তভোগী পরিবার সদস্য বৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost