1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাতকানিয়া কেরানিহাটে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নাইক্ষ্যংছড়ি সীমান্তে ইয়াবাসহ আটক ১ চট্টগ্রামে রেঞ্জার সাইফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮ হাজার ইয়াবা উদ্ধার লোহাগাড়ায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য ৩ নারীকে সংবর্ধনা প্রদান লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে শিবিরের সভাপতির পিতা নিহত লোহাগাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কচ্ছপিয়ায় খালের পাড়ে খেলতে গিয়ে পানিতে তলিয়ে শিশু নিখোঁজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৬ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষংছড়ি:
রামুর কচ্ছপিয়ায় খালের পাড়ে খেলতে
গিয়ে পানিতে তলিয়ে শিশু নিখোঁজ হয়েছে। সাথে পুরো গ্রামের মানুষ মানবঢাল বানিয়ে কোমর পানিতে অনেক খুঁজাখুঁজির পরও তার সন্ধান মেলে নি।
তাদের সাথে যোগদেন নাইক্ষ্যংছড়ি ফায়ার সাভির্সের ডুবুরি দলও।
ঘটনাটি ঘটেছে (২২ জুলাই) সকাল সাগে ১০ টায় খালের দোছড়ি উত্তরকুলে মৃত ফরিদ সওদাগরের বাড়ির ঘাট এলাকায়।
শিশুটি নাম জাহেদ উল্লাহ (৪)। সে দোছড়ি উত্তরকূলের মতিউর রহমানে ছেলে।
স্হানীয় বাসিন্দা সোলতান আহমদ ও ছিদ্দিক আহমদ জানান,তারা ২ শিশু জাহিদ উল্লাহ ( ৪) ও মা-মনি-(৪) বাবাদের খোঁজে দৌছড়ি খালের পাশে যান খেলতে খেলতে। এক পর্যায়ে জাহেদ উল্লাহ খালের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
তখন জাহেদ উল্লাহর পিতা পাহাড়ে বাঁশ কাটতে যায়। পিতার অনুপস্থিতিতে খালের দু’পারের শতশত মানুষ শিশুর খোঁজে খালে নামে। মানব ঢাল তৈরী করে
পুরো খাল এবং আরেকটু নিচে বাঁকখালী নদী পর্যন্ত খোঁজে বিকেল ৫ টা পর্যন্ত।
তাদের সাথে যোগ দেন ফায়ার সার্ভিসের লোকজনও। সব চেষ্টা ব্যর্থ হয়। খোঁজ মেলে নি শিশুটির।
নিখোঁজ শিশুর পিতা মতিউর রহমান প্রকাশ বাবু মিয়া বলেন,সে তার ছেলেকে
এখনও পান নি। এলাকার লোকজন তাকে অনেক সহযোগিতা করেছে।
স্হানীয়রা জানান,বর্তমানে শিশুটির মা-বাবা দু’জনই বার বার মুর্ছা যাচ্ছিল।
সংবাদ প্রেরক জাহাঙ্গীর আলম কাজল,
নাইক্ষংছড়ি বান্দরবান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost